- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অব্যবহৃত অ্যাম্বুলেন্স সচলের দাবিতে দিরাইয়ে মানববন্ধন

দিরাই সংবাদদাতা
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অব্যবহৃত অ্যাম্বুলেন্স সচলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫টায় দিরাই পৌরসভার থানা পয়েন্টে দিরাই রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ফারহানুল হক। সদস্য সচিব সুবীর চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি মনোয়ার হোসেন রাজীব, সাবেক যুগ্ম সম্পাদক জাহেদ মিয়া, সদস্য মাহমুদ রানা, সজীব রশীদ চৌধুরী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন তাপস তালুকদার, সুজন সরকার, অসীম চক্রবর্তী, নাসির উদ্দিন, বিন্দু বর্মন, মিটু দাস, ব্যবসায়ী কৌশিক রঞ্জন দাস।
মানববন্ধনে বক্তারা বলেন, ভারত সরকারের উপহার একটি আইসিইউ অ্যাম্বুলেন্স দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপহার পেয়েছে। কিন্তু অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন সচল না করায় রোগীদের বেসরকারি অ্যাম্বুলেন্স বা ভাড়া করা মাইক্রোবাসের ওপর নির্ভর করতে হয়। দিরাই, শাল্লাসহ উপকারভোগী সকল অসহায় রোগীদের স্বার্থে অনতিবিলম্বে ফেলে রাখা অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করার দাবি জানান বক্তারা।

  • [১]