সুনামগঞ্জ সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তিতে আমি বিদ্যালয়ের সকল শিক্ষক, প্রাক্তন ও বর্তমান সকল ছাত্রী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাই। এ দীর্ঘ পথচলায় যাঁরা বিভিন্ন সময় এ বিদ্যালয়ের সঙ্গী ছিলেন আমি তাঁদের সবাইকে গভীর শ্রদ্ধায় স্মরণ করি।
লেখাপড়ায় একসময় পিছিয়ে থাকা এ জনপদে নারী শিক্ষার উন্নয়নে ৭৫ বছর পূর্বে সতীশ চন্দ্রের মা রাজ্যেশ্বরী দেবী তার পুত্রের স্মৃতি রক্ষার্থে স্থাপন করেছিলেন এ বিদ্যালয়। কালক্রমে এ বিদ্যালয়টি সুনামগঞ্জের সমৃদ্ধ ইতিহাসের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। ইংরেজ আমলে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি কালের সাক্ষী হয়ে জ্ঞানের আলোকবর্তিকা হতে অসংখ্য নারীদের আলোকিত পথ দেখিয়ে আসছে গত পঁচাত্তর বছর ধরে। সুনামগঞ্জের অন্যতম শ্রেষ্ঠ এ বিদ্যাপীঠ সর্বাধুনিক পাঠক্রমের সাহায্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সুনামগঞ্জে নারী শিক্ষার সম্প্রসারণে এ বিদ্যালয়ের এক বিরাট ভূমিকা রয়েছে। আমি আশা করি, ভবিষ্যতেও এ বিদ্যালয়টি এ এলাকার নারী শিক্ষার সম্প্রসারণে অগ্রণী ভূমিকা পালন করবে। আমি বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তির এ শুভক্ষণে সবাইকে আবারো অভিনন্দন জানাই। আমি সবার মঙ্গল কামনা করি।
শেখ রফিকুল ইসলাম
জেলা প্রশাসক
সুনামগঞ্জ