স্টাফ রিপোর্টার
পূবালী ব্যাংকের সুনামগঞ্জ শাখায় অভিনব প্রতারণার মাধ্যমে ৪ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক। গত বুধবার এই ঘটনা ঘটেছে।
ব্যাংকের ক্যাশ কাউন্টারে কর্মরত আয়েশা আক্তার মঙ্গলবার দুপুর ১২ টায় ক্যাশ কাউন্টারে কর্মরত থাকার সময় সুরমা মার্কেটের শফিক ট্রেডার্সের একজন কর্মচারী টাকার বা-িল ও এর ভাওচার জমা দিলে তিনি নিরাপত্তা কর্মী নগেন্দ্র বর্মণ’এর কাছে টাকা ও ভাওচার তুলে দেন। এসময় পাশের কক্ষে কিছু সময়ের জন্য যান আয়শা। ফিরে আসার পর জনৈক প্রতারক শফিক ট্রেডার্সের জমাকৃত টাকার ভাওচার ও টাকা ফেরৎ চায়। ভাওচারে ভুল আছে বলে ভাওচার ও টাকা ফেরৎ চায় এক প্রতারক। আয়শা টাকা ফেরৎ দেবার পর শফিক ট্রেডার্সের কর্মচারী এসে টাকার ভাওচার চান। এসময় আয়শা আক্তার মৌরী এইমাত্র একজন আপনার ভাওচার ও টাকা নিয়ে গেল বলে জানান।
আয়শা আক্তার সুনামগঞ্জ সদর থানায় দায়ের করা সাধারণ ডায়রিতে উল্লেখ
করেছেন, ‘ভিডিও ফুটেজ দেখলেই প্রকৃত অবস্থা উদঘাটন হবে। প্রকৃত দোষী’র সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণেররও দাবি করেছেন তিনি সাধারণ ডায়রিতে।’
সুনামগঞ্জ সদর থানার ওসি সহিদ উল্লাহ্্ বলেন,‘বিষয়টি পুলিশ ও ডিবি যৌথভাবে দেখছে। আমরা আশা করছি অপরাধীকে সনাক্ত করা সম্ভব হবে।’