- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অভ্যন্তরীণ বোরো চাল সংগ্রহ কর্মসূচি উদ্বোধন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে অভ্যন্তরীণ বোরো চাল সংগ্রহের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় শহরের মল্লিকপুর এলএসডিতে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকারিয়া মোস্তফা, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ সিংহ, সুনামগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুর রউফ, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল হক সহ মিল মালিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

  • [১]