- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অমরা-বতী যাত্রা

কুমার সৌরভ
(সুরঞ্জিত সেনগুপ্ত নামের এক রাজনীতিক-কবির মহাপ্রয়াণে)
ভাটির জনসভায় আর কবিতা শোনা হবে না-
বিষন্ন ক্ষুব্ধ কবি অমরা-বতী চলে গেছেন,
যার প্রতিটি পদক্ষেপ- নিঃশ্বাসের প্রতিটি অভিঘাত
ছিলো শিল্পের সুষমা ভরা ঘাষের উদ্যানে,
যার মুখ থেকে বেরোনো কথার মতো আলোর মালা
আকাশের নীলিমায় তারা হয়ে ফুটে থাকতো থোকা থোকা,
সেইসব তারাদের বিদায়ে আজ দিগন্ত কাঁদে বৃষ্টির মতো।
এই হাওরে শেষ শীতে দীর্ঘশ্বাসের জমাট কুয়াশা
সূর্যকে আড়াল করে নামিয়েছে শোকের চাঁদোয়া ধূসর।
প্রতিটি মানুষ দৈনিক রুটিন ভুলে স্থানুর মতো বিহ্বল
কাতরতায় মিশে আছে বাতাসের গভীর ভিতরে।
ভোর থেকে বেলা যত গড়ায় বড় হয় শোকের সমাবেশ
কৃষক গায়ক ইজারাদার জেলে দিনমজুর কারখানার শ্রমিক
রাজনীতিক কবি অভিনেতা আইনজীবী কে নেই ওখানে
দিরাইর আনোয়ারপুর থেকে ঝিগাতলা হয়ে
পুরো পঞ্চান্ন হাজার বর্গমাইল এর বিস্তৃতি।
এক বিশাল ইতিহাসের অমরা-বতী যাত্রায় আজ
অশ্রুভেজা বাংলাদেশ অনুগামী বিমর্ষ অভিবাদনে।

০৫.০২.২০১৭

  • [১]