- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অমর একুশে উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমীর উদ্যোগে ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) আইনুর আক্তার পান্না।     
জেলা শিক্ষা অফিসার মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক মো. শাহাদাৎ হোসেন, সহকারী কমিশনার এ.টি.এম মোর্শেদ, গবেষক নিক্সন তালুকদার প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন শিক্ষিকা তামান্না আক্তার।
সভা শেষে অতিথিবৃন্দ সুন্দর হাতের প্রতিযোগিতায় বিজয়ীদের  হাতে  পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]