বিন্দু তালুকদার
দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়ার হাওরে রাতের আঁধারে অবৈধভাবে মাছ ধরা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছেন পরিবেশবাদী সংগঠনসহ স্থানীয় লোকজন। মাছ ধরা নিয়ে পুলিশ, আনসারের সাথে প্রায়ই চোরা জেলেদের সংঘর্ষের ঘটনা প্রায়ই ঘটে বলে জানা গেছে ।
সর্বশেষ রোববার গভীর রাতে দুই দল চোরা জেলের সংঘর্ষে একপক্ষের জেলেরা লগি-বৈঠা দিয়ে পিটিয়ে পানিতে ফেলে মুছাব্বির মিয়া (৫৫) নামের এক বৃদ্ধা জেলেকে নির্মম ভাবে হত্যার অভিযোগ উঠেছে এবং রাতে চোরাই পথে হাওরে মাছ শিকারের বিষয়টি আবারো প্রকাশ হয়েছে।
তবে কেচো খোঁজতে সাপ বেরিয়ে আসতে পারে এই ভয়ে জেলে নিহতের ঘটনা ধামাচাপা দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। পানিতে পড়ে মৃত্যু হয়েছে দাবি করে নিহতের লাশ দাফন করেছে পরিবারের লোকজন। তবে স্থানীয়রা জানিয়েছেন সংরক্ষিত হাওরে দুই দলের সংঘর্ষে একজন নিহত হওয়ার অভিযোগ থানায় রেকর্ড হলে হাওর সংশ্লিষ্ট অনেকেই বিপাকে পড়তে পারেন এই আশংকায় হত্যার ঘটনা চাপা দেয়া হয়েছে।
গভীর রাতে টাঙ্গুয়ার হাওরের মূল গভীর জলাশয় এলাকায় চুরি করে মাছ শিকারের ঘটনায় দুইদল জেলের সংঘর্ষে এক জন মারা যাওয়ায় ঘটনায় হাওরটি অরক্ষিত ও উন্মুক্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন, পরিবেশবাদী সংগঠনের লোকজন, স্থানীয় বাসিন্দা ও এলাকার জনপ্রতিনিধিগণ।
তবে চলতি সপ্তাহে টাঙ্গুয়ার হাওরে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট স¤্রাট খীসা বলেন,‘হাওরে প্রতি রাতেই মাছ ধরা হয় এমন অভিযোগ ঠিক নয়। রবিবার রাতে হাওরের ভেতরে হতাহতের কোন ধরনের ঘটনা ঘটেনি। মুছাব্বির মিয়া নামের ওই জেলে পানিতে পড়ে মারা গেছে বলে জানা গেছে। এছাড়া ঘটনাস্থল টাঙ্গুয়ার হাওরের বাইরে পাটলাই নদী এলাকায়। ’
স্থানীয় সূত্রে জানা যায়, রামসার প্রকল্পভুক্ত টাঙ্গুয়ার হাওরের ব্যবস্থাপনা সুনামগঞ্জ জেলা প্রশাসনের তদারকিতে চলছে। কিন্তু অভিযোগ, হাওরের দায়িত্বে থাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বহনকারী নৌকার মাঝি ও নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও আনসার সদস্যদের বখরা দিয়ে প্রতি রাতেই চলে অবৈধভাবে মাছ শিকার। মাছের পাশাপাশি শীতকালে চলে অতিথি পাখি নিধন যজ্ঞ। নির্বাহী
ম্যাজিস্ট্রেট হাওরে অভিযান চালাতে গেলে প্রায়ই জেলেদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। পাশি শিকারী ও চোরা জেলেদের ধরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদ- ও জরিমানা করা হয়। কিন্তু কোনভাবেই রোধ যাচ্ছে না চোরাই পথে মাছ ও পাখি শিকার। হাওরের পাশাপাশি জেলা ও বিভাগীয় শহরেও অতিথি পাখি বিক্রি হয় বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, জেলা প্রশাসনের তদারকিতে থাকা টাঙ্গুয়ার হাওরের গভীর জলাশয় ‘আলমের দুয়ার’ নামক জলমহালে রোববার রাত প্রায় ১ টার সময় দুই গ্রামের দুই দল জেলে অবৈধভাবে চুরি করে মাছ ধরতে যায়। এদিকে একই সময়ে টাঙ্গুয়ার হাওরের আলমের দুয়ার জলমহালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ছিলানি তাহিরপুর খলাহাটি গ্রামের মুসাব্বিরের ছেলে তোফায়েল গংরা কারেন্ট জাল ফেলে মাছ ধরতে থাকে। একই সময়ে পাশর্^বর্তী কালাশ্রীপুর গ্রামের আবদুল খালিকের ছেলে আলাল গংরা কারেন্ট জালের ওপর কোনা জাল ফেলে মাছ ধরতে থাকলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষই নৌকার মধ্যে থাকা লগি বৈঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন লগি বৈঠা দিয়ে পিটিয়ে মুছাব্বির মিয়াকে পানিতে ফেলে দেয়। এসময় পানিতেই মুছাব্বির মিয়ার মৃত্যু ঘটে। সোমবার সকালে নিহত মুছাব্বিরের ছেলে ও তাদের সহযোগী জেলেরা হাওরের পানি থেকে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
নিহত মুছাব্বির মিয়া উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ছিলানি তাহিরপুর খলাহাটি গ্রামের মৃত আরজত আলীর ছেলে।
এছাড়া গত ২ ফেব্রুয়ারি টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে ফাঁদ পেতে অতিথি পাখি শিকারের দায়ে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মেন্দিআতা গ্রামের শাহানুরের দুই ছেলে এমরান মিয়া (২৫) ও তার ছোট ভাই রব্বানী মিয়া (১৯)কে ৬ মাস করে বিনাশ্রম কারাদ- দিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বর্তমানে এনডিসি অঞ্জন কুমার দাশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান ভ্রাম্যমাণ আদালতের এই কারাদ- প্রদান করেছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক টাঙ্গুয়ার হাওর পাড়ের একাধিক বাসিন্দা জানান, টাঙ্গুয়ার হাওরের মাজিস্ট্রেট সাহেবের নৌকার মাঝি, আনসার ও পুলিশ সদস্যদের টাকা দিয়েই রাতে মাছ ধরা হয়। রাতে চুরি করে মাছ মাছ ধরতে ধরতেই বিলগুলোর এই অবস্থা হয়েছে। কারণ আগে ইজারাদার থাকার সময় এক আলম দুয়ারে বছরে প্রায় কোটি টাকার মাছ বিক্রি হতো।
জানা যায়, ১৯৯৯ সালে টাঙ্গুয়া হাওরকে পরিবেশ সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয় এবং ২০০০ সালের ২০ জানুয়ারি ইরানের এক সম্মেলনে এ হাওরকে রামসার এলাকাভুক্ত করা হয়। ২০০৩ সালের নভেম্বর থেকে ইজারা প্রথা বাতিল করে পরিবেশ ও বন মন্ত্রণালয় হাওরের জীব বৈচিত্র্য রক্ষা ও রামসার নীতি বাস্তবায়ন লক্ষে উদ্যোগ গ্রহণ করা হয়। কিন্তু গত ১৭ বছরেও টাঙ্গুয়া হাওরে কোন উন্নয়ন হয়নি বরং যতদিন যাচ্ছে ততই খারাপ হচ্ছে।
আমরা হাওরবাসীর সমন্বয়ক রুহুল আমিন বলেন,‘গত ১২-১৩ বছরে টাঙ্গুয়ার হাওরের উন্নয়নের নামে হাওরের পরিবেশ ও প্রতিবেশসহ সবকিছুই ধ্বংস করা হয়েছে। হাওরের কোন উন্নয়ন হয়নি। পুরো হাওরটিই অরক্ষিত ও উন্মুক্ত। স্থানীয়ভাবে যারা হাওর তদারকির দায়িত্বে রয়েছেন তারাই অবৈধভাবে মাছ শিকারের সুযোগ করে দেন। চুরি করে মাছ শিকারের ঘটনায় সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটে। মুল হাওরে মাছ ধরা নিয়ে প্রতিপক্ষের আঘাতে এক জেলের মৃত্যুর ঘটলে এখন পর্যন্ত কোন মামলা হয়নি। প্রভাবশালীরা সবকিছুই ধামাচাপা দিয়েছে। এসব ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হওয়া প্রয়োজন। ’
হাওর এরিয়া আপলিপটমেন্ট সোসাইটি (হাউসের) নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ বলেন,‘যে সব পরিকল্পনায় টাঙ্গুয়ার হাওর ব্যবস্থাপনা ছিল তাতে ব্যাপক ত্রুটি ছিল। সমাজবান্ধব বিষয় থাকলেও তা সঠিকভাবে বাস্তবায়িত হয়নি। হাওরের মাছসহ সবকিছুই সংরক্ষিত থাকার কথা থাকলেও প্রতি রাতেই মাছ শিকারের মহোৎসব চলে। কিন্তু সংশ্লিষ্ট প্রশাসন এসব কিছু আড়াল করার চেষ্টা করে যাচ্ছেন। টাঙ্গুয়ার হাওরকে রক্ষা করতে হলে সবার সাথে কথা বলে মহাপরিকল্পনা গ্রহণ করতে হবে এবং সরকারের একক ব্যবস্থাপনায় থাকতে হবে। ’
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর জানান, রবিবার রাতে হাওরে একজন মারা গেছে খবর পেয়ে সোমবার সকালে খলাহাটি গ্রামে পুলিশ পাঠানো হয়েছিল। মুছাব্বিরের পরিবারের লোকজন জানিয়েছেন পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। তার ছেলে এভাবেই পুলিশকে বিষয়টি জানিয়েছে। তারা জানিয়েছে হাওরে কোন মারামারির ঘটনা ঘটেনি। অন্য জায়গায় মুছাব্বির মিয়ার ছেলে ও অন্য একটি ছেলে মারামারি করেছে। খবর পেয়ে মুছাব্বির মিয়া দেখতে গিয়েছিল, রাস্তায় নৌকা থেকে পানিতে পড়ে মারা গেছেন তিনি।’
টাঙ্গুয়ার হাওরের চলতি সপ্তাহের দায়িত্বে থাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট স¤্রাট খীসা বলেন,‘ টাঙ্গুয়ার হাওরের ব্যবস্থাপনা ও তদারকির দায়িত্বে থাকা কেউ মাছ ধরা ও পাখি শিকারের সাথে জড়িত নয়। নৌকার মাঝি, আনসার ও পুলিশ সদস্যদের বিরুদ্ধে তথ্য পাচার ও জেলেদের সহায়তার কোন প্রমাণ পাওয়া যায়নি। আমরা কাউকে কিছু না বলেই হাওরে গোপন অভিযান পরিচালনা করে থাকি। তবে কারো বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।’