স্টাফ রিপোর্টার
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে আসছেন আগামীকাল। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর একান্ত সচিব নেওয়াজ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
শনিবার সকাল ১০টায় তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিপুর, হুলার ভিটা, ব্রাহ্মণগাঁও, দুর্বাকান্দা গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠান, দুপুর ২টায় টাইলা দুর্গাপুর নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে যোগদান করবেন তিনি।
রবিবার সকাল ১০টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সদরপুর মসজিদ প্রাঙ্গণে আরপিডব্লিউএস’র ভেড়া বিতরণ অনুষ্ঠান, সাড়ে ১১টায় জগন্নাথপুর উপজেলার শেরা মোহাম্মদপুর গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠান, দুপুর ২টায় মহিষকোনা গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী।
সোমবার সকাল ৯টায় জামালগঞ্জ উপজেলার জয়নগরবাজার হাজী গনী বকস উচ্চ বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন। দুপুর ২টায় সিলেটের জকিগঞ্জ উপজেলায় লন্ডন প্রবাসী সংগঠনের শীতবস্ত্র, সেলাই মেশিন, প্রশিক্ষণ সামগ্রী ও বৃত্তি প্রদান অনুষ্ঠান, বিকাল ৪টায় পল্লীশ্রী হাইস্কুলে স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন। এদিকে আজ শুক্রবার সিলেট অডিটরিয়ামে বীমা দেলা অনুষ্ঠান, পৌনে ১২টায় সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭ম ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান, দুপুর ২টায় সামাজিক অনুষ্ঠান, বিকাল সাড়ে ৩টায় সিলেট ৪র্থ আন্তর্জাতিক বাণিজ্য মেলা, সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠানে যোগদান করবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।