স্টাফ রিপোর্টার
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে আসছেন আগামীকাল বৃহস্পতিবার। বিকাল ৩টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগদান, বিকাল ৪টায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ টি ২০ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আমবাড়ি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করবেন। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী একান্ত সচিব নেওয়াজ হোসেন চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
শুক্রবার সকাল ১০ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ধরমপুর গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠান, দুপুর ২টায় শান্তিগঞ্জ বাজারে সরকারের ৪ বছর পূর্তি ও গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে আলোচনা সভায় যোগ দেবেন।
সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গীতিকার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন তিনি।
শনিবার সকাল ১০টায় জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর ডিগ্রি কলেজ মাঠে উপজেলা ক্রিকেট লীগের উদ্বোধনী অনুষ্ঠান, বেলা ১১টায় জগন্নাথপুর-রানীগঞ্জ রাস্তার পাশে (ফোল্ডার-১) হাওর রক্ষা বাঁধের কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে মৌলভীবাজারের উদ্দেশ্যে সুনামগঞ্জ ত্যাগ করবেন।
বিকাল ৩টায় মৌলভীবাজার পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্র ছাত্রীদের পুনর্মিলনী উৎসবে যোগদান করবেন।
এদিকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সোসাল ওয়ার্ক বিভাগের আন্তর্জাতিক কনফারেন্সে যোগদান করবেন।