- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আসছেন আজ

জগন্নাথপুর অফিস
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান ৩ দিনের সফরে সুনামগঞ্জে আসছেন আজ শনিবার। তিনি শনিবার সকাল ১০টায় দক্ষিণ সুনামগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের সঙ্গে মতবিনিয় ও বিভিন্ন কর্মসুচীতে যোগদান করবেন।
রবিবার শাল্লা উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরির্দশন করবেন তিনি।
সোমবার সকাল ১০ টায় তিনি জগন্নাথপুর        
উপজেলার কলকলিয়া ইউনিয়নের হাজী রংরুম আলী টেকনিক্যাল কলেজ এন্ড স্কুল ও মজিদপুর এডুকেশন ট্রাষ্ট’র ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
বিকালে তিনি জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবে।   

  • [১]