- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জগন্নাথপুরে আসছেন আজ

জগন্নাথপুর অফিস
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান আজ বৃহস্পতিবার জগন্নাথপুরে আসছেন। বেলা ১১টায় উপজেলা সদরের আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে জনতা ব্যাংকের উদ্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পরে তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৩ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট এ আধুনিক ভবনের উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনা   প্রতিমন্ত্রী এম.এ মান্নান।
স্থানীয় এলজিইডি সূত্র জানায়, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নানের প্রচেষ্টায় ২০১২ সালের জুলাই মাসে জগন্নাথপুর উপজেলা পরিষদের নতুন ভবন নির্মাণ কাজ শুরু হয়। চলতি বছরের মে মাসে ভবনের কাজ সস্পন্ন হয়েছে। তবে পরিষদের একটি হলরুল নির্মাণের কাজ এখনো হয়নি।
জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, চারতলা বিশিষ্ট জগন্নাথপুর উপজেলা পরিষদের নতুন এই আধুনিক ভবনের নির্মাণ কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। পরিষদের হলরুম জায়গা নির্ধারিত না হাওয়ায় হলরুমের কাজ হয়নি। অচিরেই জায়গা নির্ধারণ করে হলরুমে নির্মাণ কাজ শুরু হবে।
বিকেলে উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আব্দুস সামাজ আজাদ অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে যোগদান করবেন।
অনুষ্ঠান শেষে সেখান থেকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া নিজ গ্রামের বাড়ির উদ্যোগে রওয়ানা হবেন।  

  • [১]