- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অর্থ প্রতিমন্ত্রীর নির্দেশে সড়ক সংস্কার শুরু

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুরের ভবের বাজার-নয়াবন্দর-কাঠাঁইলখাই সড়কে স্থানীয় সংসদ সদস্য এম.এ মান্নানের নির্দেশে জরুরি ভিত্তিতে ৭ লাখ টাকার কাজ শুরু হয়েছে। মঙ্গলবার থেকে এ সংস্কার কাজ শুরু হয়েছে।
বুধবার সংস্কার কাজ দেখতে এলাকা পরির্দশন করেছেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান  আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু ও জগন্নাথপুরের এলজিইডি’র সহকারী প্রকৌশলী আব্বাস উদ্দিন। সুনামগঞ্জের এলজিইডি’র সহকারী প্রকৌশলী ইব্রাহিম আলী জানান, স্থানীয় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম,এ মান্নান মহোদয়ের নির্দেশে আমরা এলজিইডি’র অর্থায়নে ৫ লাখ টাকার সংস্কার কাজ শুরু করেছি। পাশাপাশি উপজেলা পরিষদের উদ্যোগে আরো ২ লাখ টাকার কাজ হচ্ছে।
এ সড়কের     সংস্কার কাজ আইনি জটিলতায় আটকে আছে। আগামী রোববার উচ্চ আদালতে ঠিকাদারের দায়েরকৃত মামলার শুনানি হবে।
জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব জানান, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর নির্দেশ অনুয়ায়ী এলজিইডি ও উপজেলা পরিষদের তহবিল থেকে মোট ৭ লাখ টাকার কাজ শুরু হয়েছে।
প্রসঙ্গত, গত বছর জগন্নাথপুর-ভবেরবাজার-নয়াবন্দর-কাঁঠালখাইড়-গোয়ালাবাজার সড়কে চার কোটি টাকা ব্যয়ে সংষ্কার কাজ বাস্তবায়নের দায়িত্ব পায় সজিব রঞ্জন দাসের ঠিকাদারী প্রতিষ্ঠান। পরে ওই কাজ সাবকন্ট্রাক্ট আনেন আওয়ামীলীগ নেতা সৈয়দ মাসুম আহমদ। কিছু অংশে কাজ করার পর ঠিকাদার কাজ বন্ধ করে দেন। এ সড়কের সংস্কার বর্তমানে আইনি জটিলতায় আটকে আছে।  

  • [১]