- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অর্থ সংকটে করচার হাওরে পানি সেচা বন্ধ

স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুরে করচার হাওরে বৃষ্টির পানি বেড়ে যাওয়ায় পানি অপসারণে শুরু করা সেচ কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। বোরো ফসল রক্ষায় কৃষকের দাবির প্রেক্ষিতে হাওরের পানি অপসারণে প্রশাসনের উদ্যোগে গত রবিবার রাত থেকে ৫ টি সেচযন্ত্র লাগানো হয়েছিল। বিরতিহীন ভাবে সেচযন্ত্র দ্বারা পানি অপসরণ করায় বেশ সফলতা এসেছিল। সেচ চলাকালীন পানি বাড়েনি বরং সমগ্র হাওরে ৬ ইঞ্চি পানি কমায় কৃষকদের মাঝে আশার আলো জেগেছিল ।  এ কয়েক দিনে অনেক ধান কাটা হয়েছিল। কিন্তু গতকাল প্রবল বৃষ্টি ও শিলায়  অনেক পানি বেড়ে গিয়ে ফসলের ক্ষতি করে।   
এ দিকে সেচ কার্যক্রমে শুক্রবার ১১ টা থেকে বন্ধ করে দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন ও পানি অপসারণ সেচ কার্যক্রম তদারকী কমিটির আহবায়ক কফিল আহমেদ বলেন, আর্থিক সংস্থান না থাকায় এ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

  • [১]