- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অলিউর রহমান চৌধুরীকে সংবর্ধনা

ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে পৃথক সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে জাউয়াবাজার ইউনিয়নের আগিজাল আদর্শ সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে আগিজাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং বিকেলে কালারুকা ইউনিয়নের খারগাঁও লতিফিয়া ইসলামী ক্যাডেট একাডেমী এন্ড এতিমখানা পরিচালনা কমিটি উদ্যোগে তাকে পৃথক সংবর্ধনা প্রদান করা হয়।
আগিজাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছ আলীর সভাপতিত্বে এবং শাকিল আহমদের পরিচালনায় বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাউয়াবাজার ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, ইউপি সদস্য আব্দুর রহিম।
এছাড়াও বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরব্বী সফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, আমির উদ্দিন, মছদদ্দর আলী, আব্দুর রশিদ কালা, প্রধান শিক্ষক রুহুল আমিন, সংস্থার সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক সাগর আহমদ, কোষাধ্যক্ষ বদরুল হক, সুলেমান খান, নুরুল আমিন প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, আদর্শ সমাজ কল্যান সংস্থার সদস্য সমুজ উদ্দিন।
বিকেলে ছাতক উপজেলাধীন কালারুকা ইউনিয়নের খারগাঁও লতিফিয়া ইসলামী ক্যাডেট একাডেমী এন্ড এতিমখানা মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাও. আলতাফুর রহমান।
শিক্ষক মাও. ফয়েজ আহমদের পরিচালনায় সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, অলিউর রহমান চৌধুরী বকুল।
স্বাগত বক্তব্য রাখেন, লতিফিয়া ইসলামী ক্যাডেট একাডেমি এন্ড এতিমখানার প্রিন্সিপাল গিলমান আহমেদ।
এছাড়াও বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরব্বী মাও. ওয়ারিছ উদ্দিন, ইউপি সদস্য ছালেহ আহমদ, সাবেক ইউপি সদস্য লুৎফুর রহমান মানিক, পরিচালনা কমিটির সদস্য নুরুল হক, কামরুজ্জামান আওয়ামীলীগ নেতা ফখর উদ্দিন অক্ষর, বিপ¬ব মিয়া, বিশিষ্ট মুরব্বী ফিরুজ আলী, মুক্তিযুদ্ধা মাস্টার আব্দুল আহাদ, মুক্তিযুদ্ধা আরজ আলী, মুক্তিযুদ্ধা সুরুজ আলী, ব্যবসায়ী মালেক মিয়া প্রমুখ।
এসময় ক্যাডেট একাডেমী এন্ড এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • [১]