- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অলিখিত স্ট্যাম্প উদ্ধারের আবেদন

স্টাফ রিপোর্টার
অলিখিত স্ট্যাম্পে জোরপূর্বক দস্তখত নেওয়ায় এই স্ট্যাম্প উদ্ধারের জন্য পুলিশ সুপারের কাছে আবেদন দিয়েছেন দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের লৌলারচর গ্রামের মৃত মৌলভী রুহুল আমীনের ছেলে মোক্তার হোসেন। রবিবার সকালে এই আবেদন দেন তিনি। ওইদিন দুপুরে জেলা প্রশাসক বরাবরেও একই আবেদন দাখিল করেন।
আবেদনকারী মোক্তার হোসেন জানান, আমাদের বসত বাড়ির অংশ
ভাগবাটোয়ারা করার সময় আমার খরিদা ভূমির অংশ কম দিয়ে সরকারী রাস্তা আমার ভাগে দিয়ে সীমানা নির্ধারণ করে দিতে চাইলে আমি রাজি হইনি। এতেই বিবাদীগণ আমার উপর ক্ষুদ্ধ হয় এবং একাধিকবার হামলা চালায়।
বিবাদীগণ একই গ্রামের বাসিন্দা আমার আপন ভাই ফারুক মিয়া, তফুর মিয়া, স্ত্রী চন্দনা বেগম, রহমত আলীর ছেলে ইউনুছ মিয়া, ফারুক মিয়া, স্ত্রী নাদিরা বেগম, ছেলে তানবীর আহমদ গত ২৫ সেপ্টেম্বর দুপুর ১২টায় বাড়ির পাশের সরকারী পাকা রাস্তায় আটকিয়ে প্রাণনাশের হুমকি দেয় তারা। এ সময় তারা ১শ’ টাকা মূল্যের ১টি এবং ৫০ টাকা মূল্যের আরও একটি অলিখিত স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নিতে চাপ সৃষ্টি করে। ইউনুছ মিয়া উত্তেজিত হয়ে আমাকে বলেন, স্বাক্ষর না করলে প্রাণে মেরে লাশ গুম করে ফেলবেন। আমি প্রাণনাশের ভয়ে দুই স্ট্যাম্পে দুই বার স্বাক্ষর দিতে বাধ্য হই। এই স্ট্যাম্পে স্বাক্ষর দেয়ার কারণে আমাদের সম্পত্তির নানাভাবে ক্ষতি সাধন হতে পারে। তাই এই স্ট্যাম্প উদ্ধারের জন্য তিনি আবেদন করেন।
অভিযুক্ত তফুর মিয়া বলেন, আমাদের বাড়ির অংশ ভাগবাটোয়ারা হয়েছে। আমরা সবাই স্ট্যাম্পে দস্তখত দিয়েছি। এই হিসাবে মোক্তার হোসেনের দস্তখত নিয়েছি। এই সময় স্থানীয় অনেক লোকজন উপস্থিত ছিলেন।

  • [১]