- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অশুভ শক্তিকে প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকতে হবে- ধর্ম প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, এক বছর পর জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে অশুভ শক্তি অনেক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। অশুভ শক্তিকে প্রতিহত করতে প্রশাসন, জনপ্রতিনিধিসহ সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের সকলকে সর্তক থাকতে হবে।
সোমবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলনে কক্ষে ধর্ম মন্ত্রণালয়ের আয়োজনে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী সভাপতিত্বে সভায় ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, ফেসবুকের অপব্যবহারের মাধ্যমে দেশের শান্তি বিনষ্ট করার লক্ষ্যে একটি বিরোধী শক্তি কাজ করে যাচ্ছে। এরা বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে তৎপর রয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগকে রুখতে ও দেশের মানুষের শান্তি নষ্ট করতে এরা উস্কানিমূলক কাজের সাথে জড়িত থাকে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে গোলা পানিতে মাছ শিকারে প্রস্তুত থাকে এরা। তিনি বলেন, উস্কানিমূলক কর্মকা-ের সাথে যারা জড়িত থাকবে তাদের বিচার হবে। আইন অনুযায়ী তাদের শাস্তির আওতায় আনা হবে।
তিনি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক একটি দেশ। বাংলাদেশে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে। এই অসাম্প্রদায়িক দেশকে টিকিয়ে রাখার জন্য যা করা দরকার সবই আমরা করবো। সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরসনে আইনশৃঙ্খলা বাহিনী সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশ অন্যান্য দেশের চেয়ে ভালো অবস্থানে আছে উল্লেখ করে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বর্তমান অবস্থার কারণ দেশের মানুষ জানে। সারাবিশ্বে অর্থনৈতিক মন্দা চলছে। সারাবিশ্বের থেকে আমরা এখন পর্যন্ত অনেক ভালো আছি। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেমে গেলে দেশ আবারও অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে যাবে।
মন্ত্রী বলেন, আগামী জাতীয় নির্বাচনে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের বিপুল ভোটে বিজয়ী করতে হবে। সে জন্য সবাইকে ভোট কেন্দ্রে যেতে হবে, সবাইকে ভোট দিতে হবে।
সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি, সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি।
সুনামগহঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক মো. জাকির হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রজত কান্তি সোম, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল, শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান, সদর উপজেলা মডেল থানা অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন, রামকৃষ্ণ আশ্রম প্রধান হৃদয়ানন্দজী মহারাজ লালন, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মফিজুর রহমান, ইসালিমক ফাউন্ডেশন উপপরিচালক মোশাররফ হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক আবু বকর সিদ্দিকী, সদর উপজেলা মসজিদের ঈমাম মাওলান মজিবুর রহমান, সুনামগঞ্জ প্রেস বিটারিয়ান গীর্জার সাধারণ সম্পাদক ডেনিস চক্রবর্তী, সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমান কান্তি রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী, বৌদ্ধ ধর্মাবলম্বিদের পক্ষে বক্তব্য রাখেন মিঠু বড়ুয়া প্রমুখ।

  • [১]