স্টাফ রিপোর্টার
করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সুনামগঞ্জ পৌরসভার ৯৬৫টি অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ১০ কেজি করে বিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় পৌর চত্বরে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভার মেয়র নাদের বখত।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব ইসহাক উদ্দিন ভূইয়া, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক লিটন সরকার, পৌর কাউন্সিলর সৈয়দ ইয়াসিন রশিদ, মেয়রের ব্যক্তিগত সহকারী মো. নুরুল আমীন প্রমুখ।
অসহায় ও কর্মহীন মানুষজনের মধ্যে এই ত্রাণ বিতরণ কার্যক্রম ঈদুল আযহার আগেরদিন পর্যন্ত অব্যাহত রাখা হবে বলে জানানো হয়।
সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ এ দেশের মাটি ও মানুষের কল্যাণে রাজনীতি করে। বৈশি^ক এই করোনা মহামারীর প্রভাবে কর্মহীনদের ঘরে ঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাবার পৌঁছে দিচ্ছেন। এসময় তিনি সবাইকে অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার অনুরোধ করেন।