স্টাফ রিপোর্টার
পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায় ও বিভিন্ন শ্রেণীর মানুষদের মাঝে ইফতার বিতরণ করেছে সুনামগঞ্জ জেলা যুবলীগ।
শুক্রবার বিকালে চেম্বার ভবন প্রাঙ্গণে ইফতার বিতরণ করেন জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ, পৌর সভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু, জেলা যুবলীগের সিনিয়র সদস্য সবুজ কান্তি দাস, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, জেলা ছাত্রলীগের সভাপতি দিপংঙ্কর কান্তি দে প্রমুখ।