প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী অসহায় ও প্রতিবন্ধী লোকদের মধ্যে বিতরণ করেছে জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগ। মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু সৈনিকলীগ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের হোসেন বকত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
১৭৫ জন অসহায় ও প্রতিবন্ধী লোককে ২ কেজি চাল, ২ কেজি আলু, ১ টি সাবান দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধ সৈনিকলীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল, সদর মডেল থানার অফিসার ইনচার্জ শহিদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি সিদ্দিকুর রহমান মাসুক, সহ-সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী, যুগ্ম সম্পাদক রোকন উদ্দীন রাজু, অ্যাডভোকেট হারুন অর রশীদ, আব্দুল করিম বাবুল প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি