- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে

লন্ডন প্রতিনিধি
জতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, নিজ অবস্থান থেকে আমাদের সকলকে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, সেই সাথে নবপ্রজন্ম সহ বিশ্ববাসীর কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। লন্ডনে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় বক্তারা এঅভিমত ব্যক্ত করেন। বক্তারা বলেন ৩০ লক্ষ শহীদ আর দু‘লক্ষ মা-বোনের ইজ্বতের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আর এটাই হোক বিজয় দিবসের শপথ। ১৬ ডিসেম্বর ওয়েষ্ট লন্ডনে বাংলাদেশ মিশনের কনফারেন্স হলে বিজয় দিবসের আলোচনা সভায় সভাপত্বি করেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার নাজমুল কাওনাইন। ফাষ্ট সেক্রেটারী সুদীপ্তা আলমের সঞ্চালায় অনুষ্ঠিত বিজয় দিবসের আলোচনা সভার শুরুতে মহামান্য রাষ্ট্রপতির বাণী পাঠ করেন সহকারী হাইকমিশনার খন্দকার এম তালহা, মাননীয় প্রধান মন্ত্রীর বাণীপাঠ করেন ডিফেন্স এডভাইজার ব্রিগেডিয়ার জেনালের  এ.কে.এম. আমিনুল হক এএফডবলিওসি,পিএসসি,সিএসই, পররাষ্ট্র মন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সেলর এম আবেদীন, উপপররাষ্ট্র মন্ত্রীর বাণী পাঠ করেন ফাষ্ট সেক্রেটারী ফজলে বাব্বি,আলোচনা অনুষ্টানে আগত অতিথিদের মধ্য থেকে বক্তব্য রাখেন ব্রিটিশ এমপি  মাইকেল বার্ন, প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শররীফ, ডাঃ এম আলা উদ্দিন আহমদ, ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলার পারভেজ আহমদ, যুক্তরাজ্য মহিলা আওয়ামীলীগের সভাপতি খালেদা কোরেশী, যুক্তরাজ্য আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক সৈয়দ ছুরুক আলী, আনজুমানয়ারা অঞ্জু, রাহেলা শেখ, এমি হোসেন প্রমুখ। সকালে হাইকমিশন ভবনে আনুষ্টানিক ভাবে  কর্মকর্তা কর্মচারীদের সাথে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন হাইকমিশনার নাজমুল কাওনাইন। অনুষ্টানে অতিথিদের সাথে নিয়ে  বিজয় দিবসের কেক কাঠেন হাইকমিশনার।

  • [১]