স্টাফ রিপোর্টার
মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ে তোলার শপথ নেওয়ার মধ্য দিয়ে বিজয়ের ৪৮ বছর উদযাপন করেছে জাতি। গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও শোষণমুক্ত সোনার বাংলাকে বিশ্বের মানচিত্রে উজ্জ্বল করে তোলার দৃঢ় অঙ্গীকার করা হয়। বিজয় দিবসকে ঘিরে (সোমবার) ছিল জেলা শহরে আনন্দঘন নানা কর্মসূচি।
সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এরপর সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, যুগ্ম সম্পাদক অ্যাড. নান্টু রায়, অ্যাড. হায়দার চৌধুরী লিটন ও আবুল কালাম চৌধুরী সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, সিরাজুর রহমান সিরাজ ও জুনেদ আহমদসহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
একে একে জেলা পুলিশ, মুক্তিযুদ্ধা সংসদ, সুনামগঞ্জ সুনামগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, সুনামগঞ্জ খেলাঘর, জেলা জাসদ, জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ, জেলা কৃষক লীগ, জেলা ছাত্রলীগ, জেলা পরিষদ, জেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদ, জেলা মৎস্যজীবী লীগ, প্রথম আলো বন্ধুসভা, কৃষি ব্যাংক সুনামগঞ্জ শাখা, জেলা ক্রীড়া সংস্থা, জেলা উদীচী, জেলা ছাত্র ইউনিয়ন, যুবলীগ, যুব ইউনিয়ন, নর্থ ইস্ট আইডিয়াল কলেজ সুনামঞ্জ, সুনামগঞ্জ সরকারি কলেজ, জেলা জাতীয় শ্রমিক লীগ, সুনামগঞ্জ কাস্টমস এন্ড ভ্যাট বিভাগ, সুজন সুনামগঞ্জ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা শাখা, সোনালী ব্যাংক সুনামগঞ্জ শাখা, সুনামগঞ্জ মেডিকেল এসোসিয়েশন, জেলা মহিলা পরিষদ, প্রীতিলতা বিগ্রেড, সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজ, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড, ফারিহা একাডেমি, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা, বিয়াম ল্যাবরেটরী স্কুল।
এদিকে দিবসের প্রথম প্রহরে ডিএস রোডের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন, সুনামগঞ্জ প্রেসক্লাব, শহীদ জগৎজ্যোতি পাঠাগার, জেলা সিপিবি, জেলা ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
সকালে পুষ্পস্তবক অর্পণ শেষে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন কুচকাওয়াজ, প্যারেড পরিদর্শন, সালাম গ্রহণ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগণের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
শহীদ আবুল হোসেন মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মোকলেছুর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা আ.ত.ম সালেহ, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজাদ, মুক্তিযোদ্ধা নুরুল মোমেন, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগণকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।
বিকাল ৪ টায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। এতে জেলা প্রশাসন একাদশ এবং সুনামগঞ্জ পৌরসভা একাদশ অংশগ্রহণ করে।
জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা, মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলে গভীর রাত পর্যন্ত।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. আফতাব উদ্দিন, মুক্তিযোদ্ধা অ্যাড. মো. আলী আমজদ, জেলা শিল্পকলা একাডেমী’র সাধারণ সম্পাদক অ্যাড. শামসুল আবেদীন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. মো. শফিকুল আলম প্রমুখ।