- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অসুস্থ ইদ্রিস আলী বীরপ্রতীককে দেখতে গেলেন পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টার
দোয়ারাবাজার উপজেলা আরয়ামী লীগের আহবায়ক মোহাম্মদ ইদ্রিস আলী বীরপ্রতীক এর চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। মঙ্গলবার পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন মোহাম্মদ ইদ্রিস আলী বীরপ্রতীক কে দেখতে যান।
এসময় উপস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক,
কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসান, কনসালট্যান্ট ডা. ফয়েজ আহমেদ সহ অন্যান্য চিকিৎসকবৃন্দ মন্ত্রীকে জানান, তিনি এখন আশংকামুক্ত আছেন। ইদ্রিস আলী বীরপ্রতীক দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবেন।
এসময় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান দোয়ারাবাজারে ‘মুক্তিযোদ্ধা স্মৃতি ব্রীজের’ পরিকল্পনা গ্রহণ করার আশ^াস প্রদান করেন।
উল্লেখ্য, দোয়ারাবাজার উপজেলা আরয়ামী লীগের আহবায়ক মোহাম্মদ ইদ্রিস আলী বীরপ্রতীক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন আছেন। গত ৩০ জানুয়ারি প্রফেসর ডা. সাঈদ আলী আহসানের তত্বাবধানে তার হৃদযন্ত্রে উন্নতমানের রিং স্থাপন করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালের ব্লক ডি এর ৩ নাম্বারে বেডে চিকিৎসাধীন রয়েছেন। দ্রুত সুস্থতার জন্য তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন।

  • [১]