স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের অসুস্থ দুই নেতাকে দেখে গেলেন সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। বৃহস্পতিবার দুপুরে তাহিরপুর উপজেলা সদরের ঠাকুরহাটি গ্রামের উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণু পদ দে’র বাড়ীতে গিয়ে তার রোগ মুক্তি কামনা করেন এবং তার পরিবারের খোঁজ খবর নেন। এ সময় তিনি বিষ্ণু পদ দে’র দুই সন্তান মেয়ে বিজয়া ও ছেলে স্বাধীনকে চাকুরী প্রদানের আশ্বাস দেন। পরে মধ্য তাহিরপুর গ্রামের উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল আমিনের বাড়ীতে উঠে তার শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজ খবর নেন এবং তার আশু রোগ মুক্তি কামনা করেন। এসময় তাঁর সাথে ছিলেন আওয়ামীলীগ নেতা শঙ্কর চন্দ্র দাস ও তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অমল কান্তি কর।