- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অ্যাড. আব্দুল মজিদকে সেবক জেলা কমিটির শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার
সেবক জেলা কমিটির উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য, জেলা জাপার সাবেক সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি         অ্যাড. আব্দুল মজিদকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন সেবক জেলা কমিটির নেতৃবৃন্দ। বুধবার সন্ধায় শহরের উকিলপাড়াস্থ উপদেষ্টার বাসভবনে এই ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, সেবক কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ দরবেশ আলী, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সদস্য সচিব আল আমিন, জেলা কমিটির সদস্য হৃদয় আহমদ, সুনামগঞ্জ সদর হাসপাতালের এসএসএন মোস্তাফিজুর রহমান, শাহ্ মোহাম্মদ ইব্রাহিম, শাহ আলম, সানি, জনি, মেহেদি প্রমুখ।

  • [১]