- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অ্যাড. মলয় বিকাশ চৌধুরীর মৃত্যুতে ফুল কোর্ট রেভারেন্স অনুষ্ঠিত

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মলয় বিকাশ চৌধুরীর মৃত্যুতে ফুল কোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার এর সভাপতিত্বে এবং সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান আহমদ’র পরিচালনায় জজ আদালতের এজলাস কক্ষে ফুল কোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হয়।
রেভারেন্সে দায়রা জজ আদালতে কর্মরত বিজ্ঞ বিচারকগণ ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত বিজ্ঞ বিচারক সহ সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শুরুতেই গীতা পাঠ করেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাড. নগেন্দ্র কুমার দাস তালুকদার। সমিতির সভাপতি অ্যাড. নজরুল ইসলাম মরহুমের মৃত্যু স্মারক পাঠ করেন।
প্রয়াতের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন অ্যাড. আবু আলী মো. সাজ্জাদ হোসাইন, অ্যাড. হুমায়ুন মঞ্জুর চৌধুরী, অ্যাড. মো. আলী আমজাদ, অ্যাড. রবিউল লেইস, অ্যাড. শামসুন্নাহার বেগম পি.পি, অ্যাড. স্বপন কুমার দাস রায়, অ্যাড. প্রদীপ কুমার আচার্য্য ও অ্যাড. বিশ^জিৎ চক্রবর্ত্তী।
প্রেস বিজ্ঞপ্তি

  • [১]