- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অ্যাড. মোহাম্মদ আব্দুস শহীদ

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. মোহাম্মদ আব্দুস শহীদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। মঙ্গলবার যুক্তরাজ্যে অবস্থানরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে লন্ডন ইস্টহ্যাম হাসপাতালে লন্ডন স্থানীয় সময় সকাল ৯টায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর সংবাদে সমিতির     সকল আইনজীবীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এদিকে তাঁর স্মৃতি স্মরণে আইনজীবী সমিতির ২নং হলরুমে শোকসভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাড. সৈয়দ শায়েখ আহমদ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক অ্যাড. মো. আব্দুল হক। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও সভা শেষে তার রুহের মাগফিরাতের জন্য দোয়া পরিচালনা করেন অ্যাড. মুহাম্মদ শামসউদ্দীন। শোকসভায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, মো. আব্দুল গফফার, মো. শফিকুল আলম, রবিউল লেইস রোকেস, মো. আব্দুল মজাদ চৌধুরী, মল্লিক মো. মঈন উদ্দীন আহমদ, মো. নজরুল ইসলাম, অ্যাড. মো.শুকুর আলী। বক্তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]