- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অ্যাড. মো. আব্দুল মজিদকে জেলা প্রশাসকের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার
সাবেক সংসদ সদস্য জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল মজিদ আইন ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য বিচারপতি এসএম মোর্শেদ স্মৃতি গোল্ড মেডেল পাওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। বুধবার দুপুরে নিজ কার্যালয়ে অ্যাড. আব্দুল মজিদকে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আইয়ুব বখত
জগলুল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আইনুর আক্তার পান্না, অ্যাড. হোসেন তৌফিক চৌধূরী, অ্যাড.আলী আমজদ, অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. তৈয়বুর রহমান বাবলু, অ্যাড. শুকুর আলী, অ্যাড. মুজিবুর রহমান পীর, অ্যাড. দেবেশ কুমার শর্মা (অঞ্জন), অ্যাড.স্বপন রায় শকু, অ্যাড. এটিএম সারোয়ার (সেজুল), অ্যাড.মহসিন রেজা মানিক প্রমুখ।

  • [১]