- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অ্যাড. রতন কুমার রায়ের মৃত্যুতে জেলা আয়কর অফিসে শোক সভা

সুনামগঞ্জ ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আয়কর আইনজীবী অ্যাড. রতন কুমার রায়ের মৃত্যুতে মঙ্গলবার দুপুরে জেলা আয়কর অফিসের আয়োজনে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শোকসভার সভাপতিত্ব করেন সিনিয়র কর আইনজীবী অ্যাড. মৃতুঞ্জয় ধর
ভোলা। অ্যাড. সজল কুমার রায়ের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, দাউদ হোসেন, সহকারী কর কমিশনার, বিশেষ অতিথি ছিলেন সাদ-উল্লাহ, সহকারী কর কমিশনার।
শোকসভায় বক্তব্য রাখেন অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্ত্তী, অ্যাড.গৌরাঙ্গপদ দাস, অ্যাড. আফিজ মিয়া, হিন্দু বিবাহ নিবন্ধক-সুবিমল চক্রবর্ত্তী চন্দন, অ্যাড. বিদ্যুৎ চক্রবর্ত্তী, অ্যাড. অনুপ কুমার ধর, অ্যাড. প্রভাত দেবনাথ, লিটন চন্দ্র দাস, আই.টি.টি, অনন্ত রায় প্রমুখ।
(প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]