- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অ্যাড. রতন রায় স্মরণে শোকসভা ও প্রার্থনা

জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক অ্যাড. রতন লাল রায়ের অকাল মৃত্যুতে শোক সভা ও সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, জন্মাষ্টমী উদযাপন পরিষদ ও শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন উপযাপন পরিষদের আয়োজনে শনিবার সন্ধ্যায়    শহরের কেন্দ্রীয় কালী বাড়ি মন্দিরে এই শোক সভা ও সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা পরিচালনা করেন কনক চঞ্জন চক্রবর্তী।
অ্যাড. স্বপন কুমার দেব এর সভাপতিত্বে ও অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী ও বিমান রায়ের পরিচালনায় শোক সভায় বক্তব্য রাখেন অ্যাড. মলয় বিকাশ চৌধুরী, অ্যাড. স্বপন কুমার দাস রায়, রমেন্দ্র কুমার দে, দ্বীপক ঘোষ, অভিজিৎ চৌধুরী, অ্যাড. মলয় চক্রবর্তী, বিমল বনিক, অ্যাড. প্রণব কান্তি দাস, কাজল দেব, অ্যাড. গৌরাঙ্গ পদ দাশ, কাউন্সিলার চঞ্চল কুমার লোহ, বিজয় তালুকদার, চপল তালুকদার, কলি তালুকদার আরতি।
শোক সভায় উপস্থিত ছিলেন, দেবব্রত দাশ, সতু রায়, বিনয় রায়, গোষ্ট আচার্য্য, চন্দন দাশ, কৃষ্ণ রায়, কালু কর্মকার, শীলা বসু, শুভব্রত বসু, মানব চৌধুরী, চন্দন রায়, রাধাকান্ত সূত্রধর, স্বপন দাশ, নন্দন রায়, বকুল তালুকদার, শিশির তালুকদার, সঞ্চিতা চৌধুরী, সম্পা এষ, বলাই এষ, গোবিন্দ শর্মা, প্রভাত শর্মা, নবেন্দু দাশ, রূপাঙ্কর দাস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]