স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর শহরের হাজিপাড়া এলাকার বাসিন্দা আইনজীবী মো. মফচ্ছির মিয়া (৬২) বুধবার সকালে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও সুনামগঞ্জ জেলা জজ আদালতের গভর্নমেন্ট প্রসিকিউটর (জিপি) ছিলেন। বুধবার দুপুরে জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে প্রথম জানাজা এবং পরে তাঁর গ্রামের বাড়ি দিরাই উপজেলার ধল গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
আইনজীব মো. মফচ্ছির মিয়ার মৃত্যুকে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম শেফু ও সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান আহমদ সেলিম।