স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ী সুনামগঞ্জ প্রেসক্লাবের ৪ কর্মকর্তাকে সংবর্ধিত করা হয়েছে। বুধবার রাতে সুনামগঞ্জ প্রেসক্লাবের কর্মকর্তারা তাদের সংবর্ধনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে, কার্যনির্বাহী সদস্য অ্যাড. খলিল রহমান, সহসভাপতি শামস শামীম, সহসাধারন সম্পাদক বিন্দু তালুকদার, কোষাধ্যক্ষ সাইদুর রহমান আসাদ, সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহানুর রহমান সোহান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাবিবুর রহমান জাবেদ।
এছাড়া লেখক সুখেন্দু সেন ও ইকবাল কাগজী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে ১৭ জানুয়ারি সুনামগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে সুনামগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য অ্যাড. এনাম আহমদ ও অ্যাড. এএস এম মাহবুবুল হাছান শাহীন সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক অ্যাড. আব্দুর রায়হান জুয়েল এবং নির্বাহী সদস্য পদে সুনামগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য পদে অ্যাড. মো. আনোয়ার হোসেন জয় লাভ করেছেন।