- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আইনজীবী সমিতি ও ক্রীড়া সংস্থার প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জেলা আইনজীবী সমিতি ও জেলা ক্রীড়া সংস্থার মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে জেলা আইনজীবী সমিতি দলের নেতৃত্ব দেন সিনিয়র আইনজীবী অ্যাড. ফজলুল ক আসপিয়া ও জেলা ক্রীড়া সংস্থার নেতৃত্ব দেন পৌর মেয়র আয়ুব বখত জগলুল। ১০ ওভারের প্রীতি ম্যাচে দুই দলের রান সমান হওয়ায় ম্যাচ টাই হয়ে যায়।
প্রীতি ম্যাচে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন সিনিয়র আইনজীবী রবিউল লেইস রোকেস, অ্যাড. রফিকুল আলম, অ্যাড. পীর মতিউর রহমান, অ্যাড. শামসুল আবেদীন, অ্যাড.হিমাংশু রঞ্জন দে, অ্যাড.এনাম আহমদ, অ্যাড. জিয়াউর রহমান পীর, অ্যাড. জাবেদ নূর, বিএসএর পক্ষে অংশ গ্রহণ করেন সাধারণ সম্পাদক ইমদাদ রেজা চৌধুরী, ইসতিয়াক রূপু, সিরাজুর রহমান সিরাজ, সেরওয়ানুল হক চৌধুরী, আতম মিসবাহ, রেজওয়ানুল হক রাজা, নাদের আহমদ, জিএম তাশহীজ।

  • [১]