স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে আইনজীবী সহকারীদের মধ্যে নির্ধারিত পোষাক এবং আই.ডি কার্ড বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এই নির্ধারিত পোষাক ও আই.ডি কার্ড বিতরণ করা হয়।
আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. রবিউল লেইস রোকেস। বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী সাবেক সভাপতি অ্যাড. হুমায়ূন মঞ্জুর চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাড. রুহুল তুহিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাড. নানু মিয়া, পিপি অ্যাড. খায়রুল কবির রুমেন, জিপি অ্যাড. আক্তারুজ্জামান সেলিম, সিনিয়র আইনজীবী অ্যাড. মাসুক আলম, অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. জিয়াউর রহিম শাহিন, অ্যাড. মুজিবুর রহমান, অ্যাড. আব্দুল ওয়াদুদ, অ্যাড. বিপ্লব ভট্টাচার্য্য, অ্যাড. আনোয়ার হোসেন, অ্যাড. মাসুক আহমদ, অ্যাড. নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল, অ্যাড. বুরহান উদ্দিন দোলন, সহ সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমদ, সহ-সাধারণ সম্পাদক অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, অ্যাড. আনিছুজ্জামান শামীম, অ্যাড. মতিয়া বেগম প্রমুখ।
সুনামগঞ্জ জেলার আদালত প্রাঙ্গনকে দালালমুক্ত করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে উল্লেখ করে সভাপতি রবিউল লেইস রোকেস বলেন, এখন থেকে কোনো আইনজীবী সহকারীরা নির্ধারিত পোষাক ও আই.ডি কার্ড পরিধান না করে আদালত কক্ষে প্রবেশ করতে পারবে না। বিচারপ্রার্থীগণ মামলার যাবতীয় খবরা খবর আইনজীবী সহকারীদের কাছ থেকে সঠিকভাবে জানতে পারবেন। এতে বিচারপ্রার্থীগণ যেমন উপকৃত হবেন তেমনি এর কার্যক্রমেও স্বচ্ছতা আসবে। মানুষজন অযথা হয়রানি থেকে মুক্তি পাবে। এ ধরণের উদ্যোগ দেশে সুনামগঞ্জেই প্রথম।