স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারা দেশের ন্যায় বুধবার বিকাল ২টায় সুনামগঞ্জ আদালত প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মনধন দাশ, সহ-সভাপতি সৌমেন্দু শেখর বড়াল ও শুধাংশু রঞ্জন চন্দ, সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল, সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমদ, হাজী কমরু মিয়া, গুরুধন দাস, আব্দুল মুকিত (১), আফরুজ আলী, জমির উদ্দিন, আব্দুল হান্নান, শফিকুল ইসলাম সাফি, আলী হায়দার, আয়ুব আলী, হারুন-অর-রশিদ, শাহ্ মোহাম্মদ রফিক, আজিজুর রহমান।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘সারা দেশের ৭৯টি বারে একযোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। দেশের কোথাও কোনো জঙ্গিবাদ থাকলে তা খোঁজে বের করে তাঁদের বিরুদ্ধে আইনী শাস্তির দাবি জানাবো। আমরা সকলে স্ব স্ব অবস্থানে সোচ্চার থেকে জঙ্গিবাদ নির্মূল করতে চাই।’