স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি প্রবীণ আইনজীবী সুরেশ চন্দ্র দাসের মৃত্যুতে রবিবার ফুল কোর্ট রেভারেন্স হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১ টায় জেলা ও দায়রা জজের এজলাস কক্ষে ফুল কোর্ট রেভারেন্স হয়। শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী।
জেলা ও দায়রা জজ মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনুর আলীর সঞ্চালনায় স্মৃতিচারণমূলক বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল মজিদ, সিনিয়র আইনজীবী অ্যাড. আপ্তাব উদ্দিন, অ্যাড. হুমায়ুন মঞ্জুর চৌধুরী, অ্যাড. স্বপন কুমার দেব, অ্যাড. জহুর আলী, অ্যাড. মলয় বিকাশ চৌধুরী, অ্যাড.বজলুল মজিদ চৌধুরী খসরু, অ্যাড. শহীদুজ্জামান চৌধুরী, অ্যাড. আলী আমজাদ, অ্যাড. শফিকুল আলম, অ্যাড. মাসুক আলম, অ্যাড. স্বপন কুমার দাস রায়, অ্যাড. প্রণব কান্তি দাস।
ফুল কোর্ট রেভারেন্সে প্রয়াত আইনজীবী সুরেশ চন্দ্র দাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিবরতা পালন করেন উপস্থিত সকলেই। ফুল কোর্ট রেভারেন্সে জেলা ও দায়রা জজ আদালত এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি আদালতের সকল বিচারকগণ উপস্থিত ছিলেন। রবিবার ফুল কোর্ট রেভারেন্স হওয়ায় আদালতের সকল কার্যক্রম মূলতবি রাখা হয়।