জগন্নাথপুর অফিস
প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে আতঙ্কে মানুষ ঘরবন্দি হয়ে পড়েছে। বাংলাদেশে এই আতঙ্ক ছড়িয়েছে। করোনার সংক্রমণ প্রতিরোধ আইনশৃঙ্খলা বাহিনী যখন সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং মানুষজনকে ঘরমুখী করতে মরিয়া হয়ে কাজ করছে তখন এলাকার চিহৃিত জুয়াড়িরা হাওরের নির্জনে গড়ে তুলে জুয়ার আসর। ২০ থেকে ২৫ জন মিলে জটলা পাকিয়ে চলে তাদের কার্যক্রম। এমন খবর পেয়ে শনিবার বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসির আরাফাত হানা দেন। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালিয়ে যায় জুয়াড়িরা।
সুত্র জানায়, করোনা মোকাবেলায় অঘোষিত লক ডাউন চলছে জগন্নাথপুরে। ফলে জগন্নাথপুরের মইয়ার হাওরে নারিকেলতলা এলাকায় তাঁবুতে মাধ্যমে জুয়াড়িরা জুয়ার আসর বসায়। নির্বিঘ্নে চলছিল জুয়া খেলা। এই খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে এবং থানা পুলিশের উপস্থিতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ইয়াসির আরাফাত অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়েই জুয়াড়িরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়েছে।