স্টাফ রিপোর্টার
জেলা আইন-শৃঙ্খলা কমিটি, জেলা উন্নয়ন সমন্বয় সভা এবং করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোয়জ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান সহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যগণ, জেলা উন্নয়ন সমন্বয় সভার সদস্যগণ ও করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধ কমিটির সদস্যগণ
ভিডিও কনফারেন্স (জুম) এর মাধ্যমে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ’র সাথে সংযুক্ত হন।
জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ এ সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন।
সভায় জেলা পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা এবং করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা সুনামগঞ্জ জেলার অর্থনৈতিক সচল রাখতে এবং সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে সকলের সর্বস্মতিক্রমে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।