- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আইসিটিতে বাংলাদেশ আলোড়ন সৃষ্টি করেছে -জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন,‘ আমরা এখন প্রযুক্তির আবহাওয়ায় আছি। আইসিটিতে বাংলাদেশ আলোড়ন সৃষ্টি করেছে। আজ এখানে যারা এসেছেন তাদের প্রত্যেকের চোখে মুখে প্রতিভার ছাপ আছে। যারা কিছু করতে চায়। তিনি বলেন, ১৮ থেকে-৩৫ বছর মধ্যে যারা তাদের আমরা যুবক বলি। বিশ্বের কিছু কিছু রাষ্ট্র সেই সুবিধা পায়। বাংলাদেশ তার একটি। দেশের উন্নয়নে প্রধান ভূমিকা রাখে এই যুব সমাজ। যারা সাবলম্বি হতে চান তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।’
বৃহস্পতিবার দুপুরে শহরের এইচএমপি উচ্চবিদ্যালয়ে সরকারি উদ্যোগে সারাদেশে ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন।
জেলা ওয়েব টিম লিডার সাজ্জাদুর রহমান পলিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে আইসিটি মন্ত্রণালয়ের প্রধান প্রশিক্ষক শিশির আহমদ বাবু বলেন,‘ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করছে আইসিটি মন্ত্রণালয়। ডিজিটাল বাংলাদেশ গড়ার যে বিপ্লব শুরু হয়েছে তা সুনামগঞ্জ থেকে পর্যায়ক্রমে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। সরকারের টার্গেট ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল করার। তার আগেই যাতে আমরা লক্ষে পৌঁছে যেতে পারি সেই লক্ষেই আমরা কাজ করব। আমরা প্রধানমন্ত্রীকে কথা দিয়েছে ২০২১ সাল লাগবে না ২০১৮ সালের মধ্যেই আমরা এক্ষেত্রে সাফল্য অর্জন করব।
জানা যায়, ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণের কোর্স সমূহ হচ্ছে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ও ওয়েব ডিজাইন। প্রতিটি কোর্স দুইভাগে ভাগ করা হয়েছে। ১ম ১০০ ঘন্টা বেসিক, পরের ১০০ ঘন্টা অ্যাডভান্স ট্রেইনিং। এর সাথে আবার প্রতি ১০০ ঘন্টার সাথে যুক্ত থাকবে ২৫ ঘন্টার সফট স্কীল কোর্স (আউটসোর্সিং করার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের কোর্স)। ৫০ দিনে ২০০ ঘন্টার ফ্রিল্যান্সিং বিষয়ক ওই প্রশিক্ষণের সকল খরচও বহন করবে বাংলাদেশ সরকার।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এইচএমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইনছান মিঞা। এসময় উপস্থিত ছিলেন লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ও প্রশিক্ষক মোশারফ আলম। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রশিক্ষণপ্রার্থীদের ইন্টারভিউ নেয়া হয়।

  • [১]