আইসিটি ক্যারিয়ার ক্যাম্প ২০১৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে সরকার একুশ শতকের উপযোগী দক্ষ মানব সম্পদ গড়ে তুলছে। সে লক্ষ্যে বিশ্বমানের প্রশিক্ষণের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে প্রশিক্ষিত জনবল তৈরি করা হচ্ছে। দেশের শিক্ষিত তরুণ-তরুণীদের এ সুযোগকে কাজে লাগানোর জন্য এগিয়ে আসতে হবে।
রবিবার সুনামগঞ্জ সরকারী কলেজ অডিটোরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) লিভারেজিং আইসিটি ফর গ্রোথ গভর্নেন্স (এলআইসটি) প্রকল্প আয়োজিত আইসিটি ক্যারিয়ার ক্যাম্প ২০১৬ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুস সাত্তার, এডিসি শিক্ষা ও আইসিটি বিভাগ ইনচার্জ আইনূর আখতার পান্না, বিসিসি’র ট্রেনিং বিভাগের ডিরেক্টর এনামুল কবির, সুনামগঞ্জ সরকারী কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক অধ্যাপক কল্পনা তালুকদার, এলআইসিটি প্রকল্পের কমিউনিকেশন স্পেশালিস্ট হাসান বেনাউল ইসলাম, ইএন্ডওয়াই প্রতিনিধি জেমস্ পাল এবং ওমেন ইন ডিজিটালের কমিউনিটি লিডার বাবলী বিশ^াস, সুনামগঞ্জ সরকারী কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মহাশ্বেতা রায়।
এসময় কলেজের শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনলাইন কুইজে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে থেকে একজন বিজয়ী শিক্ষার্থীকে ও অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে থেকে একজন শিক্ষার্থীকে একটি করে স্মার্ট মোবাইল ফোন পুরষ্কার হিসাবে দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি