যুক্তরাজ্যের নর্থাম্পটন বাংলাদেশী কমিউনিটিতে অসামান্য অবদানের কারণে এন.টি .ভি ইউরোপের (হঃা বঁৎড়ঢ়ব ) নর্থাম্পটন প্রতিনিধি এমএ ফাত্তাহ চৌধুরী ফয়সলকে বিশেষ সম্মাননা দিয়েছে নর্থাম্পটন বাংলাদেশী এসোসিয়েশন সংক্ষেপে এন. বি. এ (ঘইঅ) । ১৭ই ডিসেম্বর এন বি এ এর হলরুমে ‘আউটস্ট্যান্ডিং সার্ভিস টু দ্য কমিউনিটি ২০১৭’ পদকটি এমএ ফাত্তাহ চৌধুরী ফয়সলের হাতে তুলে দেন নর্থাম্পটনের মেয়র গ্যারেথ এলিছ।
ফাত্তাহ চৌধুরী এন.টি .ভি ইউরোপে সাংবাদিকতার পাশাপাশি বর্তমানে নর্থাম্পটন বাংলা স্কুল এবং আল জামাতুল মুসলিমিন অফ বাংলাদেশ ইভনিং মাদ্রাসায় শিক্ষকতা করছেন ।
তাছাড়া তিনি দারুল কিরাত নর্থাম্পটনে
কুরআন শিক্ষা, সেইন্টজেমস জামে মসজিদ কমিটির সদস্য সহ কমিউনিটির বিভিন্ন কর্মকান্ডে জড়িত। তিনি ২০০৯ সালে যুক্তরাজ্যে আগমনের পূর্বে সুনামগঞ্জ মইনুল হক কলেজ এবং জগন্নাথপুর ডিগ্রী কলেজে সমাজবিজ্ঞানের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। উল্লেখ্য তার বাড়ি সুনামগঞ্জ শহরের ষোলঘরে। প্রেস বিজ্ঞপ্তি