স্টাফ রিপোর্টার
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুর রইছ এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে। রোববার দুপুরে হাছননগরে ‘বঙ্গবন্ধু কনফারেন্স হলে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, কোষাধ্যক্ষ ইশতিয়াক শমীম, ত্রাণ বিষয়ক সম্পাদক শাহ আবু নাসের, সদস্য রেজাউল আলম নিক্কু, মোতাহার হোসেন শামীম আকঞ্জী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, জমিরুল হক পৌরব, মহিবুর রহমান মুহিব, মেহেদী হাসান লিটন, মোর্শেদ আলম, সাহেদ, সবুজ মিয়া, আব্দুল কাইয়ুম, এম এ আরমান অপি, সুয়েব আহমদ প্রমুখ।
প্রসঙ্গত, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুর রইছ ১৯৩১ সালের ১ মে জগন্নাথপুরের পাটলী ইউনিয়নের বনগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। জেলা মহিলা আওয়ামী লীগের আমৃত্যু সভানেত্রী ছিলেন তাঁর স্ত্রী রফিকা রইছ। তাঁদের সন্তান চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা ফজলুল কবীর তুহিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ড. খায়রুল কবির রুমেন এবং ছোট ছেলে ব্যারিস্টার এম এনামুল কবির ইমন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সত্তরের ঐতিহাসিক নির্বাচনে বিজয়ী প্রাদেশিক পরিষদ সদস্য, জগন্নাথপুর—দক্ষিণ সুনামগঞ্জের সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা রিক্রুটিং কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি। ১৯৮৮ সালের ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।