ছাতক প্রতিনিধি
ছাতকের ইসলামপুর ইউনিয়নের রাসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি, ধনীটিলা মন্দির কমিটির সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ নেতা রামেন্দ্র সিংহ মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশ মণিপুরী যুবকল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন আওয়াীমীলীগের সাংগঠনিক সম্পাদক মিলন সিংহের বড় কাকা রামেন্দ্র সিংহ দীর্ঘদিন ধরে মরণ ব্যাধি ক্যান্সারে ভোগছিলেন। বিভিন্ন সময়ে দেশের স্বনামধন্য ডাক্তারের সান্নিধ্যে থেকে চিকিৎসা নিয়েছেন তিনি। সর্বশেষ ভারতে চিকিৎসা শেষে সম্প্রতি বাড়ি ফিরেছেন তিনি।
বুধবার বেলা সাড়ে ১১টায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুপুর ২টায় নিজ গ্রাম ধনীটিলা পঞ্চায়তি শ্মশ্মানঘাটে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। আওয়ামী লীগ নেতা রামেন্দ্র সিংহের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ—৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক।
এ ছাড়া শোক প্রকাশ করেছেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, আওয়ামী লীগ নেতা মুশাহিদ আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান আব্দুল হেকিম, সাধারন সম্পাদক মুরাদ আহমদ, ইউপি সদস্য শফিক আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ মণিপুরী সমাজকল্যান সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং যুবকল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে শোক প্রকাশ করেছেন।