- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আওয়ামীলীগ দেশের উন্নয়নের চালিকা শক্তি -মিসবাহ সিরাজ

সু.খবর ডেস্ক
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন- আওয়ামীলীগ দেশের চালিকা শক্তি, তেমনি উন্নয়নেরও চালিকা শক্তি। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামে মূল চালিকা শক্তি ছিল আওয়ামীলীগ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও  স্বপনে সাড়া বিশে^ ছড়িয়ে দিতে হবে। ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখন একটি মহল ষড়যন্ত্র করে উন্নয়নে বাধাগ্রস্ত করতে চায়। তাদেরকে প্রতিহত করতে সবাইকে ঐক্যব্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, হেফাজত কোন রাজনৈতিক দল নয়। তাদের সাথে রাজনৈতিক কোন আতাত হয়নি। দীর্ঘ দিনের দাবীর সাথে প্রধানমন্ত্রী একাত্মতা প্রকাশ করেছেন। যার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে বিপ্লবিক পরিবর্তন হবে। বৃহস্পতিবার রাতে সিলেট জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও সিলেট জজকোর্টের এডিশনাল পিপি এডভোকেট মাহফুজুর রহমান যুক্তরাজ্য যাত্রা উপলক্ষে বৃহত্তর তেলীহাওড় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন- তৃনমূল আওয়ামীলীগকে শক্তিশালী করার জন্য আমরা সম্মেলন করেছি। আগামীতে আওয়ামীলীগ যাতে ক্ষমতায় আবার আসতে পারে তার জন্য প্রধামন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যব্ধভাবে কাজ করতে হবে।
সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে         
কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারী প্রক্টর এডভোকেট মোহাম্মাদ আব্বাছ উদ্দিন এর সভাপতিত্বে ও সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুজেল আহমদ তালুকদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন, মহানগর আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল, মহানগর আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সৈয়দ শামীম আহমদ, জেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট আজমল হুসেন, সিলেট ক্লাবের সাবেক সভাপতি সমশের জামাল, মহানগর যুবলীগের সাবেক সহ-সভাপতি এডভোকেট পংকজ দাস, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুর রকিব বাবলু, মহানগর যুবলীগের সদস্য শুয়েব আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাসিন আহমদ মিন্টু, মহানগর যুবলীগের সদস্য শান্ত দেব, মহানগর যুবলীগের সদস্য রমিজ উদ্দিন, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামাল উদ্দিন, আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ খান মানিক, যুক্তরাষ্ট্র মিশিগান ইস্টেট যুবলীগের সাধারণ সম্পাদক শাহীদুর রহমান চৌধুরী জাবেদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জয়নাল আহমদ চৌধুরী, এমদাদ রহমান, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ, শাবিপ্রবি ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাজিদুর রহমান সবুজ, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা। এসময় সিলেট জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • [১]