ছাতক প্রতিনিধি
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেছেন, ‘সরকার বিচার বিভাগের ক্ষমতা নিয়ে রশি টানাটানি করছে। দেশের গণতন্ত্র হরণকারী বর্তমান সরকারী বিচার
বিভাগের ক্ষমতা হরণের চেষ্টা করছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে স্বেচ্ছাসেবকদলকে রাজপথে অগ্র সৈনিকের ভুমিকা পালন হবে। আওয়ামী দুঃশাসন এখন দেশব্যাপী দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। আগামী জাতীয় নির্বাচন ভোট বিপ্লবের মাধ্যমে জালিম সরকারের বিদায় নিশ্চিত করতে হবে। ’
বৃহস্পতিবার বিকেলে গোবিন্দগঞ্জের তানজিনা কমিউিনিটি সেন্টারে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আবিদুর রহমান আবিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক জয়নাল আবেদীন মহি, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ফরিদ উদ্দিন, সিলেট মহানগর বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক নুরুল আলম নুরুল, বিএনপির নেতা মাস্টার নাছির উদ্দিন, ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান, লিয়াছ উদ্দিন, তৈমুছ আলী, ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত, বিএনপি নেতা মতিউর রহমান, আফতার আলী, সায়েদ মিয়া, আতিকুর রহমান আতিক, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহীনুল হক চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সদরুল আমিন সোহান, উপজেলা ছাত্র দলের আহবায়ক গোলাম হোসেন শাকিল।