- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আওয়ামী মৎস্যজীবী লীগকে সহযোগী সংগঠনের স্বীকৃতি দেয়ায় আনন্দ মিছিল

বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম সম্মেলনে আওয়ামী মৎস্যজীবী লীগকে সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৩ টায় শহরের উকিলপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
জেলা মৎস্যজীবী লীগের সভাপতি দেবাশীষ দাস গুপ্ত বাপ্পি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন বাব’ুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর অ্যাড. মনীষ কান্তি দে মিন্টু, জেলা কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সত্যজিৎ দাস রিপন, সদর উপজেলা কৃষকলীগের সদস্য সচিব মহিবুর রহমান মুহিব, জেলা যুব মহিলালীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিনা রহমান, তাঁতী লীগের জেলা আহবায়ক রফিকুল ইসলাম তাহের, সদর তাঁতীলীগের আহবায়ক নুরুল আমিন, জামালগঞ্জ উপজেলা মৎস্যজীবীলীগের সভাপতি জাবেদ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক টনিক বণিক, সদর থানা মৎস্যজীবীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি

  • [১]