- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য হলেন আপ্তাব উদ্দিন

স্টাফ রিপোর্টার
জেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রবীণ রাজনীতিবিদ অ্যাড. আপ্তাব উদ্দিনকে আওয়ামী লীগের জাতীয় কমিটিতে সদস্য মনোনীত করা হয়েছে। বুধবার সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
এমপি স্বাক্ষরিত এই সংক্রান্ত চিঠি তিনি পেয়েছেন।
চিঠিতে আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য হিসেবে আগামী ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে সভায় যোগদানের আমন্ত্রণ জানানো হয়েছে তাকে। সভায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন বলে জানানো হয়েছে।
অ্যাড. আপ্তাব উদ্দিন আহমদ বলেন, ছাত্রজীবন বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি। পদ পদবীর কথা কখনও চিন্তা করিনি। দলের সভানেত্রী আমাকে যে সম্মান দিয়েছেন এজন্য আমি কৃতজ্ঞ।

  • [১]