- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আওয়ামী লীগের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে দোয়ারায় আনন্দ র‌্যালি

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে বাংলাদেশ আওয়ামী লীগের নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দোহালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই র‌্যালি ও সভা অনুষ্ঠিত হয়।
গত সোমবার বিকেলে র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দোহালিয়া বাজারে সিএনজি স্টেশনে সভায় মিলিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ইউপি সদস্য আফিজ আলীর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা একরামুল হোসেন সোহেল’র সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সেনাবাহিনীর অ. ওয়ারেন্ট অফিসার মো. রফিক উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ নেতা সফিকুুু ইসলাম বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ নেতা মুক্ততিযুদ্ধা ইল্লাছ আলী, মুুুুক্তিযুদ্ধা দিজেন্দ্র নাথ, কামাল হোসেন, সামছুল ইসলাম, এমরাজ তালুকদার, সামছুজ্জামান, মো. সাজিদ মিয়া, সৌদি আরব প্রবাসী মো. ছমির উদ্দিন, অসক কুমার দাস, আসিদ রাজা চৌধুরী, যুবলীগ নেতা রুবেল আহমদ, জাবেদ নকিব, সামছুদ্দিন, সুজিত দেব নাথ, বাবু রাসেন্দ্র দাস, মিজানুর রহমান কালা মিয়া, আনোয়ার হোসেন মাস্টার, লায়েক আহমদ, আজিজুল হক, ইলিয়াস আলী, লায়েক আহমদ, আব্দুল গফুর, মোহাম্মদ আলী, সুনিল অধিকারী, ফয়জুল হক কালা শাাহ, ছাত্রলীগ নেতা সোয়েব আহমদ, সুমন, শোয়েব মালেক, শেখ রাসেল স্মৃতি পরিষদের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।

  • [১]