স্টাফ রিপোর্টার
পঞ্চম ধাপে অনুষ্ঠেয় ইউপি (ইউনিয়ন নির্বাচন) নির্বাচনের জামালগঞ্জের ৩ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কারের সুপারিশ করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ। বৃহষ্পতিবার জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়।
বহিষ্কারের সুপারিশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, ফেনারবাঁক ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. নুরু মিয়া, একই ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. মতিউর রহমান, বেহেলী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সারোয়ার হোসেন।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ৩জনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে। এই বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করার জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের নিকট সুপারিশ প্রেরণ করা হয়েছে।