- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আওয়ামী লীগে ২০ ও বিএনপিতে ৬ বিদ্রোহী

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার ১০টি ইউনিয়নে আওয়ামী লীগের ২১ জন বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মনোনয়নপত্রে স্বাক্ষর না থাকায় বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের জামাল হোসেন নামের আওয়ামী লীগের এক বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাইয়ে বাতিল করা হয়েছে। ফলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সংখ্যা এখন ২০। বিএনপিতে বিদ্রোহী প্রার্থী আছেন ৬ জন।  
এ উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর হলেন, ধর্মপাশা সদর ইউনিয়নে সেলিম আহমেদ, সেলবরষ ইউনিয়নে আবু হেনা লিটন, মো. নূর হোসেন, বেনজির আহমেদ তালুদার, পাইকুরাটি ইউনিয়নে আ.লীগ মোজাম্মেল হক, মো. রেহান উদ্দিন, এসএম সুজিত, মতীন্দ্র চন্দ্র তালুকদার, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে মুহিত লাল তালুকদার, মনীন্দ্র চন্দ্র তালুকদার, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে আ.লীগ আমানুর রেজা, মোকাব্বির হোসেন, সাখাওয়াত হোসেন, পরিতোষ সরকার, চামরদানি ইউনিয়নে প্রভাকর তালুকদার পান্না, মিল্টন তালুকদার, রাধিকা রঞ্জন, জাকিরুল আজাদ মান্না, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে সাইদুর রহমান ও আকরাম হোসেন।
বিএনপির বিদ্রোহী প্রার্থীরা হলেন, ধর্মপাশা সদর ইউনিয়নে বিল্লাল হোসেন, পাইকুরাটি শরিফুল ইসলাম, মধ্যনগর ইউনিয়নে মো. আশরাফ উদ্দিন, চামরদানি ইউনিয়নে মোশারফ হোসেন, বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে নূর নবী, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে সুজন মিয়া।
স্বতন্ত্র প্রার্থীরা হলেন, জয়শ্রী ইউনিয়নে জাহাঙ্গীর আলম, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে মাহফুজ কাওসার মো. ছেনুয়ার হোসেন, নুরুজ্জামান সিদ্দিকী।
এছাড়াও জয়শ্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের দলীয় প্রার্থী ওয়ালিউল্লাহ ওলি ও সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে একই দলের মো. সাজিদুল বারি শিপন নামের আরো একজন প্রার্থী রয়েছেন।

  • [১]