- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আওয়ামী লীগ দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর সংগঠন -মিসবাহ উদ্দিন সিরাজ

স্টাফ রিপোর্টার
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের সংগঠন। আওয়ামী লীগ খেটে খাওয়া মানুষ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে আসছে জন্মলগ্ন থেকেই । যখনই কোন দুর্যোগ দেখা দেয় আওয়ামী লীগ সেখানে গিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ায়। আওয়ামী লীগ সব সময় দেশের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করছে। কিন্তু স্বাধীনতার পরাজিত একটি শক্তি দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের সৃষ্টি করতে চায়। দেশে বিশৃঙ্খলা ঘটাতে চায়।’
শুক্রবার দুপুরে কেন্দ্রীয় আওয়ামী লীগের উদ্যোগে বিশ্বম্ভরপুর ও তাহিরপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অ্যাড. মিসবাহ উদ্দিন সিরাজ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
আওয়ামী লীগের উদ্যোগে দুই উপজেলার ৮০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সামগ্রী হিসাবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এছাড়া বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ প্রাঙ্গণে আয়োজিত শোক সভায়ও বক্তব্য দেন তিনি।
বিশ্বম্ভরপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. তালুতের সভাপতিত্বে ও ফতেপুর ইউপি চেয়ারম্যান জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য রনজিৎ চৌধুরীর পরিচালনায় শোক সভা ও ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাড. মিসবাহ উদ্দিন সিরাজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদ চপল, সিলেটের আওয়ামী লীগ নেতা এডিশনাল পিপি অ্যাড. সামছুল ইসলাম, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সহ সভাপতি সজীব রঞ্জন দাশ, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু ও  খন্দকার মঞ্জুর আহমেদ।
শোক সভার পরে ফতেপুর বাজারে ত্রাণের চাল বিতরণ করা হয়। পরে বিকালে তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ করা হয়।  
শোক সভা ও ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেটের আওয়ামী লীগ নেতা অ্যাড. জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নূরুল ইসলাম বজলু, ফতেপুর ইউপি চেয়ারম্যান রনজিৎ চৌধুরী রাজন, সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এহসান আহমেদ উজ্জ্বল। এছাড়া ত্রাণ বিতরণকালে বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • [১]